তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের পাঁচ খুরিতে আদিবাসী সম্মেলন
দি নিউজ লায়ন ; সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি তে তৃণমূল কংগ্রেসের এসটি সালের উদ্যোগে আদিবাসী সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও চেয়ারম্যান বিধায়ক দিনেন রায়, তৃণমূলের এস টি সেলের জেলা সভাপতি ভদ্র হেমব্রম, বিধায়ক পরেশ মুর্মু, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা,তৃনমূলের মেদিনীপুর সদর ব্লকের সভাপতি মুকুল সামন্ত সহ আরো অনেকে।
ওই সম্মেলনের আগে পাঁচখুরি এলাকায় বিশাল মিছিল করে সম্মেলনে আশা আদিবাসী মানুষেরা। সম্মেলনে আসা সকলেই পন্ডিত রঘুনাথ মুর্মু সহ আদিবাসী সমাজের মনীষীদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।ওই সম্মেলনে আদিবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন পিছিয়ে পড়া আদিবাসী সমাজ এর উন্নয়নের জন্য রাজ্যে পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। আদিবাসী মানুষেরা মাথা উঁচু করে যাতে সমাজে বসবাস করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আদিবাসীদের পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন ।অলচিকি হরফে আদিবাসী ভাষায় পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে।
সেই সঙ্গে বয়স্ক আদিবাসী মানুষদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তাই তিনি আদিবাসী সমাজের সর্বস্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানান। তৃণমূলের এস টি সেলের জেলা সভাপতি ভদ্র হেমব্রম বলেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদিবাসী মানুষদের পাশে রয়েছে। আদিবাসীদের উন্নয়নে কাজ করছেন।
আগামী দিনে আরও উন্নয়নের কাজ হবে। কিন্তু বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে এবং তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে ।বাংলার আদিবাসী সমাজের মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তা আগামী দিনেও প্রমাণিত হবে। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য আদিবাসী সমাজের প্রতিটি মানুষের কাছে আহ্বান জানান।

Post a Comment